মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ দেওয়া না পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। একই সঙ্গে তেহরান আলোচনার টেবিলে না ফিরলে আগামী সপ্তাহ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরান যদি চুক্তি না করে, তবে সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না।’
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহটি তাদের (ইরান) জন্য সত্যিই খুব খারাপ হতে চলেছে। কারণ আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে আঘাত হানা হবে।’
তিনি আরো বলেন, ‘জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রেখে দিচ্ছি। আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র অচল করে দেব। তারা আলোচনার টেবিলে না আসা পর্যন্ত তাদের সব সেতুও ধ্বংস করে দেব।’
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


