যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান সংকটে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।
বিজ্ঞাপন
শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না।
ট্রাম্প আরো বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ করা বেইজিং বা মস্কোর কারও স্বার্থেই হবে না। তাঁর মতে, চীন ও রাশিয়া যদি তেহরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে এর পরিণতি তাদের জন্যও নেতিবাচক হতে পারে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


