মার্কিন নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে যে ৪ ঘটনা

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে যে ৪ ঘটনা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোট গণনা চলছে। এরই মধ্যে এবারের নির্বাচন দেশটির রাজনৈতিক ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। চারটি অঙ্গরাজ্যে চার প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে সৃষ্টি হতে যাচ্ছে একাধিক নতুন ইতিহাস।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জন যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে। এগুলো হলো—

আবদুল এল সাইয়েদ: মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন। তার এই জয় দেশটির সিনেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।

কেইশা ল্যান্স বটমস: জর্জিয়ায় গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন কেইশা ল্যান্স বটমস। তার বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারী গভর্নর পেতে যাচ্ছে।

ক্রিস পাপাস: নিউ হ্যাম্পশায়ারের প্রার্থী ক্রিস পাপাস সিনেটে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের দায়িত্ব পালনকারী প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।

ডেব হাল্যান্ড: নিউ মেক্সিকোতে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী আমেরিকান নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেব হাল্যান্ড। তার এই বিজয়ও দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন