স্থানীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি-আইজিপি বৈঠক

স্থানীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি-আইজিপি বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত অগ্রগতি নির্বাচন কমিশনকে জানানো হবে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন