সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

তুর্কি সুপার লিগে সেরা একাদশে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার জোড়া গোলে ঘরের মাঠ পাপারা পার্কে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ট্রাবজোনস্পোর।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই চমক দেখান সালাহ। বাসাকসেহিরের গোলরক্ষক মুহামেদ সেঙ্গেজারের কাছ থেকে বুদ্ধিমত্তার সঙ্গে বল কেড়ে নিয়ে প্রথম গোলটি করেন তিনি। তবে প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে বাসাকসেহিরকে সমতায় ফেরান এলদোর শোমুরোদভ। ১-১ ব্যবধানের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর আর্নেস্ট মুচির বাড়িয়ে দেওয়া চমৎকার পাস থেকে ১০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ৩৪ বছর বয়সী এই তারকা, যা দলকে জয়ের পথে এগিয়ে নেয়। ম্যাচের শেষ মুহূর্তে ডাইভিংয়ের অভিযোগে সালাহকে হলুদ কার্ড দেখতে হয়। ইনজুরি টাইমে প্রায় ৪৫ গজ দূর থেকে বল ফাঁকা জালে পাঠালেও অফসাইডের কারণে হ্যাট্রিকের আনন্দ থেকে বঞ্চিত হন।

চলতি গ্রীষ্মেই ফ্রি ট্রান্সফারে সপ্তাহে ২,৮০,০০০ পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে ট্রাবজোনস্পোরে যোগ দেন লিভারপুলের এই সাবেক তারকা। ক্লাবের হয়ে এটি তার তৃতীয় ম্যাচ হলেও শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন