বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এমন আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৬৩ ডলারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের স্থাপনা বা সম্পদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগও বাড়ছে।

এরই মধ্যে আগের সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় তেলের দামে বাড়তি ঝুঁকির প্রিমিয়াম যোগ করছেন ব্যবসায়ীরা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন