ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের রাতের হামলার পক্ষে যুক্তি দিয়ে একে ‘একেবারে প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।
রুট বলেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়েছে এবং এটিকে তিনি “খুবই শক্তিশালী জবাব” বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমি মনে করি, গত রাতে আপনারা যা করেছেন তা একেবারে প্রয়োজনীয় ছিল। তিনি উল্লেখ করেন এই হামলা ‘ইসরাইল, এই অঞ্চল, ইউরোপ’ এবং বৃহত্তর বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এদিকে ট্রাম্প দাবি করেন, রাতের হামলার পর ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তিনি বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। আমি তাদের বলেছিলাম, তোমরা যতবার হামলা করবে, আমরাও ততবার জবাব দেব।
রাতভর দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান পাল্টা হামলা চালায়। ইরানের দাবি, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ন্যাটো প্রসঙ্গে রুটে বলেন, ট্রাম্পের চাপের ফলে ইউরোপীয় সদস্য দেশ ও কানাডা প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াতে সম্মত হয়েছে, যা জোটের জন্য একটি বড় অর্জন।
এছাড়া রুট স্বীকার করেন যে প্রতিরক্ষা ব্যয় নিয়ে মিত্রদের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে, কিন্তু তিনি বলেন যে দেশগুলো উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি ন্যাটোর বর্তমান ২% মানদণ্ডে স্পেনের সামরিক ব্যয় বৃদ্ধির উদাহরণ দেন।
অন্যদিকে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ন্যাটোর কিছু সদস্য পর্যাপ্ত সমর্থন দিচ্ছে না। এ সময় তিনি স্পেনকে ৩২ সদস্যের জোটের “খুবই খারাপ অংশীদার” আখ্যা দিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ করতে মার্কিন অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়ার কথাও জানান।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


