ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

ক্যারিবিয়ান সাগরে নৌযানে আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একটি নৌযানে চালানো এ হামলায় তিনজন ‍নিহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ১৩৩ জন। খবর আল জাজিরার।

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক অভিযান তদারকের দায়িত্বে থাকা মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার শুরুর দকে মার্কিন বাহিনী ‘একটি মারাত্মক হামলা চালিয়েছে’, যাতে তিনজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মার্কিন সামরিক বাহিনী আবারও দাবি করেছে যে তারা মাদক পাচারের সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসাবে বর্ণনা করেছে ওয়াশিংটন।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলছেন, এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যার শামিল।

পূর্ব প্রশান্ত মহাসাগরে সোমবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় দুজন নিহত হয় বলে জানায় সাউথকম।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...