সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

স্টাফ রিপোর্টার,ঢাকা উত্তর

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

সাভারে বাবাকে পিটিয়ে হত্যা করেছে কিশোর ছেলে। এ ঘটনার পর প্রতিবেশীরা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায়।

নিহত ওই ব্যক্তির নাম মহিন মিয়া (৩৮) ছেলের নাম জিসান (১৫)। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিন মিয়া প্রতিদিন সাভার থেকে দুধ কিনে ঢাকায় বিক্রি করতেন। বাবা-ছেলে উভয়ে গাঁজা সেবন করতেন। নেশা খাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের ঝগড়া বিবাদ হতো।

সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ। তিনি জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন