ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ব্যাপক সংকটে যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ব্যাপক সংকটে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় এক-তৃতীয়াংশ এবং থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করেছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ২ হাজার ৩৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে ৭৫৯ থেকে ৮২৭টির মধ্যে নেমে এসেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪৫২টি থাড ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে অবশিষ্ট রয়েছে ২৩৪ থেকে ২৭৮টি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ২০২৭ অর্থবছরের বাজেটসংক্রান্ত নথি এবং প্রকাশ্য তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান করা হয়েছে বলে জানায় সিএসআইএস।

প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে এখন কম ইন্টারসেপ্টর দিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এতে আকাশ প্রতিরক্ষায় ঝুঁকি বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইন্টারসেপ্টর ব্যবহারে আরো কৌশলগত ঝুঁকি নিতে বাধ্য হতে হতে পারে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন