আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ন্যাটোকে ‘কাপুরুষ’ আখ্যা, কূটনৈতিক প্রতিশোধের ইঙ্গিত ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ন্যাটোকে ‘কাপুরুষ’ আখ্যা, কূটনৈতিক প্রতিশোধের ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো জোটের প্রতি ক্ষোভ প্রকাশ করে নতুন করে ‘কূটনৈতিক প্রতিশোধের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার প্রতিবেদক কিম্বারলি হালকেট জানান, ট্রাম্পের সাম্প্রতিক ট্রুথ সোশ্যাল পোস্টে স্পষ্ট হয়েছে যে, হরমুজ প্রণালি ইস্যুতে সহযোগিতা না পাওয়ায় তিনি মিত্র দেশগুলোর ওপর চরম অসন্তুষ্ট।

বিজ্ঞাপন

ট্রাম্প অভিযোগ করেন, যেসব দেশকে তিনি উল্লেখ করেছেন, তারা কেউই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেনি বা যথেষ্ট আগ্রহ দেখায়নি।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু হতাশাই নয়, বরং উত্তেজনা বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। ট্রাম্প ন্যাটোর গুরুত্ব কমিয়ে দেখানোর পাশাপাশি মিত্র দেশগুলোকে “ভীতু” বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, ‘আমরা এটি মনে রাখব।’

এতে স্পষ্ট হচ্ছে, তিনি মিত্রদের বিরুদ্ধে ভবিষ্যতে কূটনৈতিক পদক্ষেপ নিতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন