বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একটি প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন। এটি তার মাদক-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

২০২২ সালে ক্ষমতায় আসার পর পেত্রো দেশের কোকেন ব্যবসা নিয়ন্ত্রণে লড়াইরত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি করার লক্ষ্য নিয়েছিলেন। তবে তার মেয়াদের আর মাত্র চার মাস বাকি থাকলেও এ লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

পেত্রো ২০২৩ সাল থেকে ‘কালারকা’ নামে পরিচিত বিদ্রোহী নেতা এবং বিলুপ্ত রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর ভিন্নমতাবলম্বী অংশের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। ‘ইএমবিএফ’ নামে পরিচিত এই গোষ্ঠীটি ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল।

এদিকে একই দিনে কলম্বিয়ার সবচেয়ে বড় মাদক পাচারকারী সশস্ত্র সংগঠন ক্লান দেল গলফো-ও পেত্রোর সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

এই দুটি আলোচনা ছিল পেত্রোর ‘টোটাল পিস’ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক দেশে সহিংসতা কমানো। তবে ‘কালারকা’ নেতৃত্বাধীন গোষ্ঠীটি সীমান্ত এলাকা ও আমাজন অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন