মার্কিন বিমান প্রদর্শনী চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষে হয়েছে। এর পরই বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে। এ সময় উভয় বিমানের পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত বিমান গানফাইটার স্কাইজ এয়ার প্রদর্শনীর শেষদিনে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়। বিমানে থাকা চারজন ক্রুই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


