সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

রোববার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

‘র‍্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, রনজিনা পারভীন হত্যা মামলার সন্দিগ্ধ ছিনতাইকারীদ্বয় তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাব-২ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি পনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে রিক্সায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। পরে রিকশা থেকে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন