হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ফের বন্ধ, অবরোধ ঘোষণায় পরিস্থিতি উত্তপ্ত

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ফের বন্ধ, অবরোধ ঘোষণায় পরিস্থিতি উত্তপ্ত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবারো বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েড’স লিস্ট। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবরোধ পরিকল্পনা ঘোষণার পরপরই এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেমে যায় এবং কিছু জাহাজ দিক পরিবর্তন করে ফিরে যেতে শুরু করে।

বিজ্ঞাপন

এর আগে রোববার পর্যন্ত সীমিত আকারে হলেও প্রণালিটির মাধ্যমে জাহাজ চলাচল অব্যাহত ছিল। পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজ চলাচল করছিল বলে উল্লেখ করা হয়।

লয়েড’স লিস্ট আরও জানায়, শনিবার কিছুটা বৃদ্ধি পেয়েছিল জাহাজ চলাচল। সম্ভাব্য যুদ্ধবিরতির সুযোগ নিয়ে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজগুলো মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চল থেকে বের করে আনার চেষ্টা করছিল।

তবে মার্কিন অবরোধ ঘোষণার পরপরই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। বর্তমানে প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত দুটি জাহাজ, যেগুলো প্রণালি ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে ছিল, সেগুলোও ফিরে গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন