ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়ে মিত্র দেশগুলোর ‘ব্যাপক সমর্থন’ রয়েছে বলে মন্তব্য করায় মার্ক রুটেকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের মহান ন্যাটো মহাসচিবকে ধন্যবাদ!’
এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জোটটি সরাসরি জড়িত না থাকলেও ওয়াশিংটনের এই পদক্ষেপে মিত্র দেশগুলোর বড় ধরনের সমর্থন রয়েছে।
তিনি বলেন, ‘স্পষ্টতই মিত্র দেশগুলো ব্যাপকভাবে প্রেসিডেন্টের পদক্ষেপকে সমর্থন করছে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে—বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের প্রচেষ্টায়—সে ক্ষেত্রেও তারা সহযোগিতা করছে।’
রুটে আরও ইঙ্গিত দেন, ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনার এই প্রচেষ্টাকে পশ্চিমা জোটের অনেক দেশ গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্যোগ হিসেবে দেখছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

