অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড শিকার করেছেন ৬ উইকেট। তবে ফিফটি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাতেই ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে হাতে ৬ উইকেট রেখে স্বাগতিক অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৬৭ রানে পিছিয়ে রয়েছে। পুরো ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বহু রোমাঞ্চকর তথ্য ও পরিসংখ্যান-
৩০০
বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন অজি পেসার জশ হ্যাজলউড। এটি তার টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো ৫ উইকেট নেওয়ার রেকর্ড। একই সঙ্গে নবম অস্ট্রেলিয়ান বোলার এবং সপ্তম পেসার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
৪
ডারউইন টেস্ট এমন এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হলো, যেখানে একটি দলেরই চারজন বোলার—মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও প্যাট কামিন্স—টেস্টে ন্যূনতম ৩০০টি করে উইকেট নেওয়ার কীর্তি নিয়ে খেলছেন।
১৩৮
বাংলাদেশ প্রথম ইনিংসে মোট ১৩৮ ওভার ব্যাট করেছে। অজিদের বিপক্ষে এটিই বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ওভার খেলার রেকর্ড (আগের রেকর্ডটি ছিল ২০০৬ সালে ফতুল্লা টেস্টে ১২৩.৩ ওভার)।
১৭
দেশের বাইরে এ নিয়ে ১৭ বার এক ইনিংসে ১২০ ওভারের বেশি ব্যাট করেছে বাংলাদেশ।
৮
স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে আরো ২ উইকেট নিয়ে চলতি টেস্টে নিজের উইকেট সংখ্যা ৮-এ নিয়ে গেছেন হাসান মাহমুদ।
৮০.৬%
টেস্ট ইতিহাসে ২০০+ রানের লিড নিয়ে ৮০.৬% ম্যাচ জিতেছে এগিয়ে থাকা দল। ড্র হয়েছে ১৮.৩% ম্যাচ। পিছিয়ে পড়া দলের জয়ের রেকর্ড মাত্র ১.১%।
৩
অজিরা ২০০+ রানে পিছিয়ে পড়ে ৮২ বার ব্যাট করতে নেমে জয় পেয়েছে মাত্র ৩ বার।
২০৬
ঘরের মাঠে প্রথম ইনিংসে ২০৬ রানের বেশি ঘাটতি সামলে অস্ট্রেলিয়া কখনো জয় পায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

