আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলারের পুরোটাই ভেনেজুয়েলা সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পরিচয় গোপন রাখার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওই কর্মকর্তা জানান, সবশেষ ২০ কোটি ডলার ইতোমধ্যে ভেনেজুয়েলার কাছে পাঠানো হয়েছে। গত মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতার অংশ হিসেবে এই তেল বিক্রির অর্থ ফেরত দেওয়া হয়। এই সমঝোতা আসে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তা বলেন, ‘মূলত আমরা ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল ব্যবহার করে রাজস্ব আয়ের সুযোগ দিয়েছি, যাতে তারা শিক্ষক, অগ্নিনির্বাপক, পুলিশ সদস্যদের বেতন দিতে পারে এবং সরকারের কার্যক্রম চালু রাখতে পারে এবং যাতে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ধস না নামে।’

তিনি আরও জানান, এই অর্থ কাতারে রাখা হয়েছিল এবং এটি ছিল একটি অস্থায়ী ও স্বল্পমেয়াদি ব্যবস্থা, যার উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলা যেন সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ পায় তা নিশ্চিত করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন