জাবিপ্রবিতে হোস্টেলের সিট দখল নিয়ে দুই সদস্যকে মারধর, বহিষ্কার ছাত্রদল নেতা

জাবিপ্রবিতে হোস্টেলের সিট দখল নিয়ে দুই সদস্যকে মারধর, বহিষ্কার ছাত্রদল নেতা
বহিষ্কৃত শাকিল আহাম্মেদ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) হোস্টেলের সিট দখলকে কেন্দ্র করে দুই সদস্যকে মারধরের অভিযোগে শাখা ছাত্রদল আহবায়ককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাকিল আহাম্মেদকে বহিষ্কার করা হলো। সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ কোন্দল ও হোস্টেলের সিট দখলকে কেন্দ্র করে নিজ সংগঠনের দুই সদস্য মো. আমান উল্লাহ ও এস এম ইফতেখারুলকে প্রকাশ্যে মারধর করেন অভিযুক্ত শাকিল আহাম্মেদ। ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন