নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক

নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক

গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্বনেতাদের গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন ৪৬ শতাংশ মার্কিন নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মনে করেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত।

জরিপের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের দাবিতে আলোচিত নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ওঠা অভিযোগ এবং চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে এ মতামত প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া উত্তরদাতারা।

বিজ্ঞাপন

তবে জরিপটি পরিচালনা করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এতে মার্কিন ভোটারদের মতামত তুলে ধরা হয়েছে।

জরিপের ফলটি এমন সময় সামনে আসে, যখন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের সাথে বৈঠকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে ইরান । সোমবার ওয়াশিংটন ডিসির উদ্দেশে ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে রওয়ানা হওয়ার ঠিক কয়েক মিনিট আগে তিনি এই কথা বলেন।

স্ত্রী সারা নেতানিয়াহুকে পাশে নিয়ে হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘এই জটিল সময়ে দৃঢ় সংকল্প এবং গভীর প্রজ্ঞার সাথে কাজ করতে হবে। আমরা এজেন্ডায় থাকা প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে ইরানই সবচেয়ে শীর্ষে রয়েছে। অবশ্যই আমাদের মূল লক্ষ্য হলো নিরাপত্তা রক্ষা করা এবং একই সাথে আমাদের চারপাশের শান্তির পরিধিকে আরও বিস্তৃত করা।’

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক।

গত বুধবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছিলেন, নিউইয়র্ক নগরের হাতে বিশ্বের শীর্ষ যুদ্ধাপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা না থাকলেও তিনি বিষয়টি কার্যকর করতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন