পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তাতানের বেলুচিস্তানের খারান ও ওয়াশুক জেলায় পৃথক অভিযানে ভারতীয় মদতপুষ্ট ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২ দশমিক ৯ টন বিস্ফোরক। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত ৬ ও ৭ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে ভারত সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর ১১ সদস্য নিহত হয়। খারানে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আটজন নিহত হয়।

বিজ্ঞাপন

পরদিন ওয়াশুকে আরেকটি পরিকল্পিত অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করা হয়। সেখানে গোলাগুলির পর আরো তিনজন নিহত হয়। এ সময় আইইডি তৈরিতে ব্যবহৃত ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধার করা হয়।

আইএসপিআর জানায়, এলাকায় আরো কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন