আইওয়ায় গভর্নর নির্বাচনে ছেলে রব স্যান্ডের জয়ে উচ্ছ্বসিত মা-বাবা

আইওয়ায় গভর্নর নির্বাচনে ছেলে রব স্যান্ডের জয়ে উচ্ছ্বসিত মা-বাবা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রব স্যান্ডের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মা-বাবা। ছেলের বিজয়ে গর্বিত হওয়ার পাশাপাশি অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসায় সন্তুষ্ট তারা। এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের কাছ থেকে গভর্নরের আসনটি পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি।

বিজ্ঞাপন

বিজয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া প্রতিক্রিয়ায় রব স্যান্ডের বাবা কেভিন স্যান্ড ও মা লেসলি স্যান্ড তাদের আনন্দের কথা জানান। নির্বাচনি প্রচারে ছেলের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন তারা। এ কাজে বাবার চেয়ে মা বেশি সময় ও শ্রম দিয়েছেন বলেও স্বীকার করেন কেভিন।

ছেলের বিজয়ে কেমন লাগছে—এমন প্রশ্নের জবাবে লেসলি স্যান্ড বলেন, ‘গর্বিত, উচ্ছ্বসিত, আনন্দিত। স্বস্তি লাগছে যে অবশেষে সব শেষ হয়েছে। গর্বিত, ভীষণ গর্বিত।’

ছেলের জয়ের পাশাপাশি আইওয়ার ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তার মা-বাবা। কেভিন স্যান্ড বলেন, ‘আইওয়ার জন্য আমি খুব খুশি। কারণ, সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অঙ্গরাজ্যের পরিস্থিতি বদলাতে এবং প্রয়োজনীয় জায়গায় নিয়ে যেতে কাজ করবে।’

রব স্যান্ডের ফুফু ক্যারল স্যান্ডও তার জয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একজন সরকারি স্কুলশিক্ষক হিসেবে তিনি মনে করেন, সরকারি শিক্ষাব্যবস্থায় বেড়ে ওঠা রবের গভর্নর হওয়া গুরুত্বপূর্ণ। তার মতে, রব আইওয়ার প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠা এবং অঙ্গরাজ্যের পরিস্থিতি ঠিক করতে ভূমিকা রাখবেন।

ক্যারল স্যান্ড বলেন, ‘সে আইওয়ার হাল ধরবে এবং জবাবদিহি ফিরিয়ে আনবে।’

রব স্যান্ডের এই জয়ের মধ্য দিয়ে আইওয়ার গভর্নর পদে ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন ঘটল। নির্বাচনে তার পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও বিজয়ের পর তাদের প্রতিক্রিয়া অঙ্গরাজ্যটির নির্বাচনি পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন