স্পেনকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

স্পেনকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

হকির বিশ্ব সিংহাসন ধরে রাখল জার্মানি। রোববার রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্বও আরও একবার প্রমাণ করল ইউরোপের দলটি।

বিজ্ঞাপন

ফাইনালে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল জমজমাট। আক্রমণে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও জার্মানির রক্ষণ ছিল অটল। তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ৪৪তম মিনিটে মিশেল স্ট্রুথফের করা গোলেই এগিয়ে যায় জার্মানি। শেষ পর্যন্ত তাঁর সেই গোলই হয়ে থাকে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল।

গোল হজমের পর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করে স্পেন। বেশ কয়েকটি আক্রমণও তৈরি করে তারা। কিন্তু জার্মান রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ‘রেডস্টিকস’রা।

এই জয়ে বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়াল চারটিতে। এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। চতুর্থ শিরোপা জিতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে পুরুষ হকি বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়ল জার্মানি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন