আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসার আহ্বান ইইউ প্রধানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসার আহ্বান ইইউ প্রধানের
ফাইল ছবি

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ভোন ডার লিয়েন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জানিয়েছেন লিয়েন।

কৌশলগত এই জলপথ বন্ধ করার ইরানের প্রচেষ্টা ‘নিন্দনীয়’ এবং ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা থামাতে যুদ্ধের অবসান জরুরি—উল্লেখ করেন ভন ডার লেয়েন।

বিজ্ঞাপন

‘বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করার জন্য হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রণালি অবরোধের অন্য যেকোনো চেষ্টা ইরানকে অবিলম্বে বন্ধ করতে হবে।’

আজ মঙ্গলবার (২৪ মার্চ) অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইইউ প্রধান।

‘গ্যাস ও তেলের দামের ওপর এর প্রভাব আমরা সবাই অনুভব করছি… কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলোচনার মাধ্যমে সমাধান করা। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেটির অবসান ঘটতে পারে’—যোগ করেন লিয়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...