১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

১২ ব্রিটিশ আইনপ্রণেতার ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করল তেল আবিব। নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই এমপি’রা হলেন: জেরোমি করবিন, জারা সুলতানা, ফাহাদ আনসারি, নাজ শাহ, ডায়ান অ্যাবট, হান্নাহ স্পেনসার, কার্লা ডেনিয়ার, সিয়ান বেরি, এলি চাওনস, জন ম্যাকডোনেল, রিচার্ড বারগন ও অ্যাড্রিয়ান রামসে।

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করল দেশটি। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার মঙ্গলবার বিকালে ব্রিটিশ লেবার প্রশাসনের বিরুদ্ধে এই পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি এও দাবি করেন যে, নির্বাচিত কর্মকর্তারা ইহুদি-বিরোধী এবং ইসরাইল-বিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

গিডিওন সার এই নিষেধাজ্ঞা ছাড়াও আরো কিছু পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। যেমন: জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা এবং কিরিয়াত গাত-এর ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার (আন্তর্জাতিক গাজা সহায়তা কেন্দ্র) থেকে ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে নেওয়া। রামাল্লায় অবস্থিত ব্রিটিশ সাপোর্ট টিমের অধীনে জুডিয়া এবং সামারিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্রিটিশ কার্যক্রমও বন্ধ করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন