ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭
ছবি: এনডিটিভি

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম উপকণ্ঠে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। কিয়েভের পশ্চিমে মিলা শহরের ওই স্থাপনায় ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, সেখানে ‘বিস্ফোরকসামগ্রী’ মজুত ছিল বলে ধারণা করা হচ্ছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। বিস্ফোরক সামগ্রী মজুতের বৈধতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে পরস্পরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করেছে রাশিয়া ও ইউক্রেন ।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন