হুথিদের সঙ্গে লড়াইয়ে সম্মুখসারিতে নেই সৌদি-সমর্থিত কমান্ডাররা

হুথিদের সঙ্গে লড়াইয়ে সম্মুখসারিতে নেই সৌদি-সমর্থিত কমান্ডাররা
ছবি: রয়টার্স

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত এলাকাগুলো দখলে নিয়েছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেন পোস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক হাকিম আলমাসমারি বলেছেন, হুথিদের সামরিক বাহিনীর ঐক্য ও নিষ্ঠার ফলেই এসব এলাকা এতোটা দ্রুত দখলে নিতে সক্ষম হয়েছে তারা।

আল জাজিরাকে তিনি বলেন, ‘হুথিরা একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করছে। বিপরীতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী আটটি ভিন্ন নেতৃত্বের অধীনে রয়েছে। ফলে তাদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সমন্বয় আশা করা কঠিন।’

বিজ্ঞাপন

আলমাসমারির মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে সৌদি-সমর্থিত সেনাদের দ্রুত সরে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল শীর্ষ সামরিক কমান্ডারদের নেতৃত্বের ব্যর্থতা।

তিনি বলেন, ‘পশ্চিম উপকূলের সমুদ্রসীমা এলাকায় হুথি নেতৃত্ব রণাঙ্গনে উপস্থিত ছিলেন; তারা সম্মুখসারিতে থেকে লড়াই করেছেন। কিন্তু সৌদি মিত্রদের ক্ষেত্রে তা দেখা যায়নি। সম্মুখসারিতে তাদের কোথাও দেখা যায়নি। এটাই ছিল অন্যতম প্রধান কারণ।’

তিনি আরো বলেন, ‘নেতারা যখন তাদের সেনাদের সঙ্গে মাঠে উপস্থিত থাকেন না, তখন সেনাদের কাছ থেকে জীবন উৎসর্গ করার প্রত্যাশা করা যায় না।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন