বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক পদে আবদুর রহমান খানকে চুক্তিভিত্তিক নিয়োগ

বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক পদে আবদুর রহমান খানকে চুক্তিভিত্তিক নিয়োগ
ছবি: সংগৃহীত।

বিশ্বব্যাংকের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে মো. আবদুর রহমান খানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আবদুর রহমান খানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাংকের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে মো. আবদুর রহমান খানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন