বর্ধিত সভায় হাসনাত কাইয়ুম

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব। গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সকল গণতান্ত্রিক শক্তি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

শনিবার দলটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বর্ধিত সভার দ্বিতীয় ও শেষ দিন শেষে দলের সভাপতি হাসনাত কাইয়ুম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায়কে কার্যকর করতে সরকার নানা টালবাহানা করছে উল্লেখ করে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রদত্ত এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠনকে এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জনগণের জান-জবান-সম্মানের অধিকার, কাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সিদ্ধান্ত ভোটাররা দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলন মাঠে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং আইনবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন