চাঁদে মানব অভিযানের লক্ষ্যে এক বছরের মহাকাশ মিশনে যাচ্ছে চীন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চাঁদে মানব অভিযানের লক্ষ্যে এক বছরের মহাকাশ মিশনে যাচ্ছে চীন

চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে দীর্ঘমেয়াদি মহাকাশ গবেষণায় নতুন পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে রবিবার রাত ১১টা ০৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ-২এফ ওয়াই২৩’ রকেটে করে ‘শেনঝৌ-২৩’ মহাকাশযান উৎক্ষেপণ করা হবে।

বিজ্ঞাপন

এই মিশনে তিনজন নভোচারী ‘তিয়াংগং’ মহাকাশ স্টেশনে এক বছর অবস্থান করবেন, যা চীনের মহাকাশ কর্মসূচিতে একটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। দলে রয়েছেন কমান্ডার ঝু ইয়াংঝু, পাইলট ঝাং ইউয়ানঝি এবং পেলোড স্পেশালিস্ট লি জিয়াইং। এর মাধ্যমে প্রথমবারের মতো হংকং থেকে কোনো নভোচারী এই মিশনে অংশ নিচ্ছেন। লি জিয়াইং একজন সাবেক পুলিশ কর্মকর্তা।

চীন এই দীর্ঘমেয়াদি অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন, যেমন বিকিরণের প্রভাব, হাড়ের ঘনত্ব হ্রাস এবং মানসিক চাপ নিয়ে গবেষণা করবেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি মহাকাশ বসবাসের সক্ষমতা যাচাই করাও এই মিশনের উদ্দেশ্য।

এটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে চাঁদে মানব অবতরণের পরিকল্পনা করছে, আর চীন ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ভবিষ্যতে ২০৩৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে বেইজিংয়ের।

তথ্যসূত্র: রয়টার্স

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন