চীনের হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মধ্য হুবেই প্রদেশের জিয়াংইয়াং শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
চীনে চন্দ্র নববর্ষ উদযাপনে আতশবাজি গুরুত্বপূর্ণ অংশ হলেও এর ব্যবহার প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। চলতি সপ্তাহেই এটি দ্বিতীয় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা।
গত রবিবার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত ও দুজন আহত হন। কর্তৃপক্ষ জানায়, এক বাসিন্দা দোকানের কাছে আতশবাজি ফাটানোর পর ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে, মঙ্গলবার এক বিবৃতিতে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বসন্ত উৎসবের সময় আতশবাজি এখনো সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এবিসি নিউজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুদ্ধবিমান-ক্ষেপণাস্ত্রসহ যেসব চুক্তি করল ভারত ও ফ্রান্স
সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি কারো জন্যই কল্যাণকর নয়: এরদোয়ান