দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার মঙ্গলবার দোহা সফরে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। খবর আলজাজিরার।

হোয়াইট হাউসের মুখপাত্র কেরোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, ইরানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা অব্যাহত রাখতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি জানান, উচ্চপর্যায়ের আলোচনার পাশাপাশি কারিগরি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প।

তবে ইরান এ ধরনের কোনো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

তিনি অবশ্য নিশ্চিত করেছেন যে কাতারের সঙ্গে পরামর্শ অব্যাহত রয়েছে। প্রথমে এসব আলোচনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে হওয়ার কথা থাকলেও, বর্তমানে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমানোই অগ্রাধিকার পেয়েছে।

হরমুজ প্রণালী ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও বিপরীতমুখী। ইরানের দাবি, সমঝোতা স্মারক অনুযায়ী প্রণালীটির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, হরমুজ প্রণালী কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল অবাধ থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...