কলম্বো টেস্ট

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে রয়েছে সফরকারী ভারত। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। দিন শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩০০ রান।

দলের পক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দেবদূত পাডিক্কাল। ১৯৩ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শুভমান গিল ৫০ এবং যশস্বী জয়সওয়াল ৪৫ রান করে ভালো শুরু এনে দেন। শ্রীলঙ্কার হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, যিনি একাই শিকার করেন ৩টি উইকেট। অপর দুটি উইকেট নেন লাহিরু কুমারা ও কেশরা নুয়ান্থা।

বিজ্ঞাপন

দিন শেষের উইকেটে রয়েছেন ধ্রুব জুরেল (৭) ও সারাংশ জৈন (৪)। প্রথম দিনের খেলা শেষে ব্যাটিং সহায়ক উইকেটে বেশ স্বস্তিতে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকদের ওপর চাপ আরো বাড়িয়ে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৩০০/৫, ৮৫ ওভার (পাডিক্কাল ১১৭, গিল ৫০, জয়সওয়াল ৪৫, জাদেজা ৪৩, রাহুল ১৮; আসিথা ৩/৪৬, লাহিরু ১/৩৮, নুয়ান্থা ১/৯৩।

*প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন