জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা
২ এপ্রিল, ২০২৬ তারিখে জার্মানির রামস্টাইন-মিয়েসেনবাখের রামস্টাইন বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমান উড্ডয়ন করছে। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে সংঘাতের জার্মানিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানি গোয়েন্দা সংস্থারা সম্ভাব্য গোপন হামলার লক্ষ্যবস্তু করছে । বিশেষ করে রামস্টাইন ও স্প্যাংডাহলেম বিমানঘাঁটি ঘিরে সম্ভাব্য গোপন হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ভির্টশাফটসভোখে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল তিন সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ও জার্মানিকে সম্ভাব্য এই হুমকির বিষয়ে সতর্ক করেছিল। তাদের উদ্বেগের মূল কেন্দ্রবিন্দু ছিল সেই সব ঘাঁটি, যেগুলো ইরানের সাথে সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সামরিক অভিযান ও রসদ সরবরাহের কাজে সহায়তা করছে।

এর আগে গত শনিবার দ্য নিউইয়র্ক টাইমসও জানিয়েছিল, জার্মান ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়ে বার্লিনকে সতর্ক করেছে ইসরাইল। সতর্কবার্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় রামস্টাইন ও স্প্যাংডাহলেম বিমানঘাঁটিকে।

রামস্টাইন বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বিমানবাহিনী ও আফ্রিকা অঞ্চলের বিমানবাহিনীর সদর দপ্তর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি ন্যাটোর মিত্রবাহিনীর বিমান কমান্ডের সঙ্গেও যুক্ত। অন্যদিকে রামস্টাইন ও স্প্যাংডাহলেম—দুই ঘাঁটিই ন্যাটোর বিমানবাহিনী ব্যবহারের আওতায় রয়েছে।

গোয়েন্দা মূল্যায়নে সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কার কথাও উঠে এসেছে। তবে কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থাপনাকে হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন