আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে মার্কিন হামলার বিপক্ষে ইউরোপের আরেক দেশ

আমার দেশ অনলাইন

ইরানে মার্কিন হামলার বিপক্ষে ইউরোপের আরেক দেশ
ছবি: সংগৃহীত।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে দিয়েছে। এরই মধ্যে এ আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইউরোপের আরেকটি দেশ।

ইরানের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার।

বিজ্ঞাপন

রোববার প্রকাশিত ‘সোনটাগস জেইতুং’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফিস্টার বলেন, সুইস ফেডারেল কাউন্সিল মনে করে ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সুইস মন্ত্রিসভার বরাত দিয়ে তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে এটি সহিংসতার নিষেধাজ্ঞার একটি লঙ্ঘন।’

তিনি বেসামরিক জনগণকে রক্ষা করতে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

ফিস্টার স্পষ্ট করেন, তিনি সেই সব দেশগুলোর কথা বলছেন, যারা সহিংসতার নিষেধাজ্ঞা মেনে চলছে না, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আছে।

তিনি বলেন, ‘আমেরিকান ও ইসরাইলিরা আকাশপথে ইরানে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা অনুসরণ করেছে ইরানও।’ সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...