রাজশাহীর তানোরে টানা বৃষ্টিতে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে সাহেদা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেদা বেগম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের রাতে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভোর ৫টার দিকে সাহেদা বেগম তার স্বামীর বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় সাহেদা বেগমের মৃত্যু হয়।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাটির ঘরে দেয়াল চাপা পড়ে আহত হন ওই গৃহবধূ । পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

