আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল আবিষ্কারে নোবেল পেলেন তিন চিকিৎসাবিজ্ঞানী

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল আবিষ্কারে নোবেল পেলেন তিন চিকিৎসাবিজ্ঞানী
ছবি: সংগৃহীত।

চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডাইসারোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল। আলো ব্যবহার করে আয়ন চ্যানেল নিয়ন্ত্রণ এবং অপটোজেনেটিক্সের বিকাশে গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

নোবেলজয়ীরা একটি করে মেডেল ও সনদপত্রের পাশাপাশি মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা পুরস্কার হিসেবে পাবেন। কোনো বিভাগে একাধিক ব্যক্তি পুরস্কার পেলে নির্ধারিত অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বর্তমান বিনিময়মূল্য অনুযায়ী ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা।

প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। অন্যদিকে পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

গত বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার সময় নিজের টিস্যু ও অঙ্গকে আক্রমণ করা থেকে বিরত থাকে—অর্থাৎ পেরিফেরাল ইমিউন টলারেন্সের ওপর গবেষণার জন্য তাঁদের এই সম্মান দেওয়া হয়েছিল।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন