প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ কোনগুলো

প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ কোনগুলো

বিদেশে কাজ, ব্যবসা কিংবা উন্নত জীবনের আশায় প্রতি বছরই লাখো মানুষ নতুন দেশে পাড়ি জমান। তবে বিদেশে যাওয়ার পর ভালো আয় করলেই যে জীবন সহজ হয়, তা নয়। বাসস্থান, জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

২০২৬ সালে প্রবাসীদের বসবাসের জন্য কোন দেশগুলো সবচেয়ে ভালো—এ বিষয়েই একটি আন্তর্জাতিক জরিপের ফলাফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনটি যে জরিপের ভিত্তিতে তৈরি, সেটিতে ৭ হাজার ৭৮৬ জন প্রবাসী অংশ নেন। তারা ১৬২টি দেশের নাগরিক এবং ৩১টি গন্তব্য দেশের জীবনযাত্রা, ব্যক্তিগত অর্থনীতি, কাজের সুযোগ, প্রয়োজনীয় সেবা ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়গুলো মূল্যায়ন করেন।

বিজ্ঞাপন

২০২৬ সালের তালিকায় প্রবাসীদের জন্য বিশ্বের সেরা দেশ হিসেবে শীর্ষে রয়েছে পানামা। টানা তৃতীয়বারের মতো দেশটি প্রথম স্থান পেয়েছে। জরিপে কাজের পরিবেশ, ব্যক্তিগত অর্থনীতি এবং নতুন দেশে সহজে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে পানামা ভালো ফল করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। বিদেশিরা সেখানে স্থানীয় মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ, নতুন বন্ধু তৈরি এবং দেশটির সংস্কৃতির সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার বিষয়গুলো ইতিবাচক হিসেবে দেখেছেন। তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড।

প্রবাসীদের জন্য ২০২৬ সালের সেরা ১০ দেশের তালিকায় এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, স্পেন, সিঙ্গাপুর, পর্তুগাল, মালয়েশিয়া ও লুক্সেমবার্গ। অন্যদিকে তালিকার একেবারে নিচে রয়েছে নরওয়ে। জরিপে অংশ নেওয়া অনেক প্রবাসী সেখানে সামাজিকভাবে বিচ্ছিন্নতা ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সমস্যার কথা জানিয়েছেন। নিচের দিকের তালিকায় জার্মানি, তুরস্ক, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশও রয়েছে।

জরিপে দেখা গেছে, শুধু উন্নত জীবনমান বা বেশি আয় নয়, একটি দেশে স্থানীয়দের বন্ধুত্বপূর্ণ আচরণ, বাসস্থানের ব্যবস্থা, জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান এবং সামাজিকভাবে সহজে মিশতে পারাও প্রবাসীদের সন্তুষ্টির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন