আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য যুদ্ধ মানবসভ্যতার জন্য এক ‘কলঙ্ক: পোপ

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য যুদ্ধ মানবসভ্যতার জন্য এক ‘কলঙ্ক: পোপ
ভ্যাটিকানে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় পিটার্স স্কোয়ারের দিকে মুখ করা অ্যাপোস্টলিক প্রাসাদের জানালা থেকে জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছেন পোপ লিও। ছবি: এএফপি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট প্রাণহানি ও দুর্ভোগকে পুরো মানব পরিবারের জন্য একটি 'কলঙ্ক' হিসেবে অভিহিত করেছেন পোপ লিও। একইসঙ্গে তিনি সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পুনরায় জোরালো আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মার্কিন এই পোপ বলেন, তিনি মধ্যপ্রাচ্যসহ সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি “অত্যন্ত উদ্বেগের” সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তার ভাষায়, “আমরা এত মানুষের কষ্টের মুখে নীরব থাকতে পারি না। এই সংঘাতের অসহায় ভুক্তভোগীদের যন্ত্রণা পুরো মানবজাতির জন্যই কষ্টের।” খবর আল জাজিরার।

রোমের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় তিনি এই মন্তব্য করেন।

পোপ লিও আরও বলেন, “আমি আন্তরিকভাবে আবারও আহ্বান জানাচ্ছি, যেন আমরা প্রার্থনা অব্যাহত রাখি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শান্তির পথ সুগম হয়।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...