আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের অংশ হতে চায় না জার্মানি: চ্যান্সেলর

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের অংশ হতে চায় না জার্মানি: চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ

ইরানের মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৪তম দিনে পড়েছে। একই সঙ্গে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের এ পরিস্থিতিতে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে জড়াতে চায় না জার্মানি। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

নরওয়ে সফরকালে তিনি জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল রক্ষায় সামরিক সুরক্ষা দেওয়ার বিষয়ে বার্লিনের কোনো পরিকল্পনা নেই, যদিও ওই গুরুত্বপূর্ণ নৌপথের আশপাশে ইরানের হামলার ঘটনা ঘটছে।

মের্জ বলেন, ‘জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা এর অংশ হতে চাই না।”

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ, যেখানে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন