নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা
নিউজিল্যান্ডের ওয়াইটাঙ্গি দিবস উদযাপনে মাওরিরা হাকা পরিবেশন করে। ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডের ভোটব্যবস্থা কিছুটা ভিন্ন। দেশটিতে ‘মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব’ (এমএমপি) পদ্ধতি চালু রয়েছে। এই ব্যবস্থায় প্রত্যেক ভোটার দুটি ভোট দিতে পারেন—একটি দলীয় ভোট এবং অন্যটি নির্বাচনি এলাকার প্রার্থীকে।

বিজ্ঞাপন

নির্বাচনি এলাকার ভোটে ভোটাররা নিজ এলাকার পছন্দের প্রার্থীকে ভোট দেন। যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই ওই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, দলীয় ভোটের মাধ্যমে সংসদে প্রতিটি দলের আসনসংখ্যা নির্ধারিত হয়। কোনো দল যত বেশি ভোট পায়, আনুপাতিক হারে সংসদে তাদের আসনসংখ্যাও তত বাড়ে। দলগুলোর দেওয়া তালিকা থেকে এসব আসনে সংসদ সদস্য মনোনীত হন।

সংসদে আসন পেতে কোনো দলকে অন্তত ৫ শতাংশ দলীয় ভোট পেতে হবে অথবা একটি নির্বাচনি আসনে জয়ী হতে হবে।

তবে এই ব্যবস্থায় ‘ওভারহ্যাং’ এবং মাওরি ভোটার তালিকার মতো আরও কিছু বিষয় রয়েছে।

মাওরি ভোটার তালিকা

নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিরা সাধারণ ভোটার তালিকা অথবা মাওরি ভোটার তালিকা—যেকোনো একটিতে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পান।

তালিকা যেটিই বেছে নিন, প্রত্যেক ভোটারকে দুটি ভোট দিতে হয়—একটি দলীয় ভোট এবং অন্যটি নির্বাচনি এলাকার প্রার্থীর জন্য। তবে মাওরি তালিকা বেছে নিলে তারা ৬৪টি সাধারণ নির্বাচনি এলাকার পরিবর্তে সাতটি মাওরি নির্বাচনি এলাকার একটিতে ভোট দেন।

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, কোনো ভোটার রোটোরুয়া এলাকায় বসবাস করলেও মাওরি তালিকায় নাম থাকলে তাকে ওয়াইয়ারিকি নির্বাচনি এলাকায় ভোট দিতে হবে।

অন্যদিকে, সাধারণ ভোটার তালিকায় নাম থাকলে তিনি রোটোরুয়া নির্বাচনি এলাকায় ভোট দেবেন।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন