আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ পার্টি

আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ পার্টি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত।

ভারতে প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে মাসব্যাপী আন্দোলনের পর নিজেদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী ৫ আগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংগঠনের মূল সদস্যরা পরবর্তী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

সূত্রের বরাতে জানা গেছে, গত মাসে প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের পর সিজেপি-এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটাতে বলা হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নিয়ে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

বৈঠকের পর ৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

এর আগে কেলেঙ্কারি নিয়ে সিজেপি-এর নেতৃত্বে হওয়া আন্দোলন দেশজুড়ে ‘জেন জি’ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে বলে সংগঠনটির দাবি। সংগঠনটির দাবি, ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে পদত্যাগ করেন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন