নারী হকি খেলোয়াড় অন্বেষণ

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে তৃণমূল পর্যায়ে নারী হকি খেলোয়াড় অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই বিশেষ উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। এ কর্মসূচির প্রথম ধাপে দেশের আট জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলাগুলো হলো—বান্দরবান পার্বত্য জেলা, রাঙামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জ। এর মধ্যে উদ্বোধনী ধাপের মূল আয়োজনটি হবে বান্দরবান পার্বত্য জেলা স্পোর্টস কমপ্লেক্সে। বান্দরবান অঞ্চলের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ অফিসার এবং এসএমই ইউনিট ইনচার্জ অনুপ মহাজন। হকি ফেডারেশনের প্রত্যাশা, এ প্রোগ্রামে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড়রা উঠে আসবে। ভবিষ্যতে তারা জাতীয় দলকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন