ভারতের ওড়িশা উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২৪ ক্রু সদস্য নিখোঁজ

ভারতের ওড়িশা উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২৪ ক্রু সদস্য নিখোঁজ
ছবি: সংগৃহীত।

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

বিজ্ঞাপন

এমভি ওশান-উইনার নামের জাহাজটি ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। এতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

কর্মকর্তারা জানান, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।

এরপর জাহাজটির সন্ধান ও ক্রু সদস্যদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। তবে এখন পর্যন্ত কতজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিশ্চিত নয়। এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত নই, ক্রু সদস্যদের কতজনকে উদ্ধার করা হয়েছে।’

উদ্ধার তৎপরতা জোরদার করতে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন