ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ছয়জন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চের সুরনকোট এলাকায়। সেখানে ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ে। সেখান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ছয়জন। এছাড়া বাড়ি ধসে ও পানিতে ডুবে আরো কয়েকজনের মৃত্যু হয়েছে।
রাজৌরি শহরে বন্যার পানি ঢুকে পড়ায় শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু যানবাহন ভেসে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য দিল্লি সফর সংক্ষিপ্ত করে জম্মু ফিরছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


