ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের সমর্থকদের যন্তর মন্তরে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। খবর বিবিসির
বিজ্ঞাপন
ভিডিওতে দলটির নতুন মনোনীত নেতা অজিঙ্কা শিন্দে বলেন, দিল্লি পুলিশ যদি আপনাদের বাধা দেয়, তারা যেখানে থামাবে, সেটিই হয়ে উঠবে আপনাদের যন্তর মন্তর।
এর আগে একই ধরনের আহ্বান জানিয়েছিলেন অধিকারকর্মী নেহা বোরা। তিনি বিক্ষোভকারীদের যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এতে ধারণা করা হচ্ছে, জন্তর মন্তরে বড় সমাবেশের পরিবর্তে দিল্লির বিভিন্ন স্থানে ছোট ছোট বিক্ষোভ হতে পারে। পরিস্থিতির সর্বশেষ খবর জানানো হবে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


