জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: কেজরিওয়াল

জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: কেজরিওয়াল
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বৈরাচারী শাসন পরিচালনা করছেন বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশটির বর্তমান পরিস্থিতি ‘জরুরি অবস্থার সময়ের চেয়েও খারাপ’ বলে মন্তব্য করেন তিনি।

কেজরিওয়াল বলেন, ‘জ্ঞানেশকে যেতে হবে, তবে মোদিকেও যেতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরো অভিযোগ করেন, ‘ভোট চুরি’র মাধ্যমে মোদি নির্বাচনে জয়ী হয়েছেন। এখন কথিত ওই নির্বাচনি জালিয়াতি আড়াল করতে তিনি গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী।

এদিকে, জন্তর মন্তরে ককরোচ জ়নতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে দিল্লি পুলিশ শত শত মানুষকে আটক করেছে।

আটকদের মধ্যে রয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, দলটির অন্য নেতারা, আইনজীবী, ইনফ্লুয়েন্সার ও অধিকারকর্মী ধ্রুব রাঠি।

এ কর্মসূচি ঘিরে দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি এ বিক্ষোভের ডাক দেয়। ‘জন্তর মন্তর ২.০’ শিরোনামের এ কর্মসূচিতে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন