ভারতে ‘ককরোচ’ প্রধানকে তুলে নিয়ে গেল পুলিশ

ভারতে ‘ককরোচ’ প্রধানকে তুলে নিয়ে গেল পুলিশ
সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। ছবি: ইন্ডিয়া টুডে।

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে দলটির প্রধান অভিজিৎ দিপকে-কে পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস দেশটির সংসদ সদস্যদের ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, ‘দীপকে পুলিশ তুলে নিয়ে গেছে।’

পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার সিজেপি সমর্থক জড়ো হন। তবে ভারতে যুবনেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির সমর্থকদের সংসদ অভিমুখে পদযাত্রার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আন্দোলনকারীরাও কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি।

পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। একই সঙ্গে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

Amardesh_Dipke_Print

এর আগে, জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করার পর আন্দোলনটি নতুন করে গতি পায়। পরে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে নির্ধারিত পদযাত্রাকে কেন্দ্র করে শত শত সমর্থক ইতোমধ্যে আন্দোলনস্থলে জড়ো হয়েছেন।

সূত্র: দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে, এনডিটিভি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন