বন্ধ হওয়ার পথে ভারতের বিমান পরিষেবা

আমার দেশ অনলাইন

বন্ধ হওয়ার পথে ভারতের বিমান পরিষেবা
ছবি: সংগৃহীত

ভারতের বিমান চলাচল বাজারের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণকারী তিন বৃহৎ প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট সরকারকে সতর্ক করে জানিয়েছে যে দেশটির বিমান শিল্প কার্যক্রম ‘বন্ধ হওয়ার’ উপক্রম হয়েছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান চলাচল বাজার ভারতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এর পাশাপাশি আকাশসীমা ব্যবহারের ওপর বিভিন্ন বিধিনিষেধের কারণে এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে, বিশেষ করে দীর্ঘপাল্লার রুটে।

এই সংকটের পরিপ্রেক্ষিতে এয়ারলাইনসগুলো এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা বিমান জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, একটি এয়ারলাইনসের মোট পরিচালনা ব্যয়ের প্রায় ৪০ শতাংশই খরচ হয় জ্বালানি খাতে। একই সঙ্গে ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইনস (এফআইএ) দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের ক্ষেত্রে জ্বালানি মূল্যের একটি বিশেষ মেকানিজম বা ব্যবস্থা চালুর অনুরোধ জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন