৫০ হুথি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেন সেনাবাহিনীর

৫০ হুথি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেন সেনাবাহিনীর
ছবি: আনাদোলু

পশ্চিম ইয়েমেনে তাইজ ও মোখা শহরের সংযোগকারী একটি সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে হুথি গোষ্ঠীর চালানো হামলা প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, এ ঘটনায় হুথিদের প্রায় ৫০ সদস্য হতাহত হয়েছেন।

ইয়েমেনি সেনাবাহিনীর তাইজ অ্যাক্সিস কমান্ড জানিয়েছে, হুথিদের হামলার লক্ষ্য ছিল আল-কাধাহ ও মাকবানাহ ফ্রন্ট। হামলার মাধ্যমে পশ্চিম ইয়েমেনের তাইজ ও মোখা শহরের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনী জানায়, হুথিদের অবস্থান লক্ষ্য করে আল-কাধাহ ও মাকবানাহ ফ্রন্টে যৌথ পাল্টা হামলা চালিয়েছে তাইজ অ্যাক্সিসের বাহিনী ও সরকারের সমর্থক ন্যাশনাল রেজিস্ট্যান্স বাহিনী।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন